Showing posts with label হাসির কবিতা. Show all posts
Showing posts with label হাসির কবিতা. Show all posts

Sunday, January 15, 2012

অনলাইন ছেকা

Facebook এ friendship হল নাম,ফারজানা
Request পেয়ে আমি আনন্দে আটখানা
ঝাক্কাস চেহারাটা, টানা টানা চোখ
Message তো পাঠালামই, সেই সাথে Poke
এই করে কেটে গেল দিন দশ-বারো
একদিন ফারজানা Onlineএ এলো
“Hi” দিয়ে করলাম chat start
ফারজানা মেয়েটা Damn Smart
সাথে সাথে রিপ্লে “Wassup Dude”
ঠাস করে ভাগ্যকে দিলাম Salute
“কিসে পড়, বাসা কই” চ্যাটিং শুরু
ভয় নেই আছে মোর Google গুরু
লাখো লাখো টিপস সেথা মেয়ে পটানোর
আমার তো নেই ভয় কথা ফুরানোর
কিছুক্ষন চ্যাট করে বলে “Dude byee”
“ক্লাস আছে সকালে ,যেতে হবে তাই”
“ok friend, good night কথা হবে কাল”
তার কথা ভেবে ভেবে হল যে সকাল
পরদিন চ্যাট হল ঘন্টা দু’য়েক
এই করে কেটে গেল সপ্তাখানেক
বহু কথা, বহু গানে দুটি মন কাছে
Facebook Friend এর চে আপন কে বা আছে ?
সাহসেতে একদিন বুক বেধে তাই
বললাম, ‘জান, তোমার Number টা চাই”
রেগে-মেগে একাকার হল ফারজানা
সেই সাথে শোনাল কথা দশখানা
ফ্রেন্ডদের কাছে শেষে উপদেশ চাই
বলে তারা Fake ID র অভাব তো নাই
“ধুর” বলে উপদেশ দিলাম উড়িয়ে
ফারজানা কি পারে দিতে মন গুড়িয়ে ?
গৃহকোণ, PC on দিলাম Sign in
সাদাকালো লাগে যা ছিলো যে রঙিন
Left Click ডানপাশে Pepole you may know
বুক ফেটে বের হল, “OH GOD, NOOOOOOO”
শত শত ID তে সেই মুখখানি
কখনো সে ফারজানা, কখনো রানী
সেই ছিলো মোর 1st online ছ্যাকা
পরেও খেয়েছি বহু, ফুরোবে না লেখা

Monday, December 26, 2011

চল চল চল্



চল চল চল্
চলরে বদের দল
লাইক বাটনে হানি আঘাত
বদামি করব তোর কানে রেখে হাত
থামবনা কভু হোক যত রাত
রাখব বুকে বল;
চলরে বদ-যোয়ান
দিসনে ভালোকথায় কান
ফেইসবুকের আনাচে কানাচে
বদামির আহ্বান;
সমাজ কর বিকল
চলরে বদের দল
চল চল চল !

 
Design by Amader Design